ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান, নেই বাবর-রিজওয়ান-শাহিন

Link Copied!

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে লাহোরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত এই দলে জায়গা পেয়েছেন ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহান। তবে নতুন কোচ মাইক হেসনের অধীনে প্রথম সিরিজে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম, অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা। দলটির নেতৃত্বে রয়েছেন ব্যাটার সালমান আলি আগা, সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অলরাউন্ডার শাদাব খান। স্কোয়াডে আরও আছেন অভিজ্ঞ ফখর জামান, হারিস রউফ এবং নাসিম শাহ। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি মারকুটে ব্যাটার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকা সফরের সময় দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়েছিলেন তিনি। ২০১৮ সালের পর টি-টোয়েন্টি দলে ফেরা ২৯ বছর বয়সী সাহিবজাদা ফারহান চলমান পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১০ ম্যাচে ১৫৪.৫০ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করে তিনি শীর্ষ রান সংগ্রাহক। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের পূর্ণ সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। তবে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।