ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্যামসাংয়ের নয়া টার্গেট গ্যালাক্সি এস৬

Link Copied!

galaxy-s6তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ’ মডেলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। কোম্পানিটি তাদের প্রথম কোয়ার্টারে ৫ মিলিয়ন স্মার্টফোন সেটি বিক্রি করছে। এই ফোন দু’টির ব্র্যান্ড ভেল্যুকে কাজে লাগিয়ে আরো ৩ মিলিয়ন সেট বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে।
ইলেকট্রনিক টাইমস নিউজপেপার জানিয়েছে, স্যামস্যাং তাদের জনপ্রিয় দু’টি মডেল গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ ৮ মিলিয়ন সেট বিক্রির কৌশল নির্ধারণ করছে। বছরের প্রথম কোয়ার্টারে বিক্রির সাফল্যকে কাজে লাগিয়ে দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই আরো ৩ মিলিয়ন সেটি বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য এপ্রিলের শুরুতেই ২০টি দেশে স্মার্টফোন দু’টির বাজার তৈরির কাজ চলছে।
যদিও কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। Bangla Newspaper
স্যামস্যায়ের অন্যফোনগুলোর তুলনায় গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজের প্রযুক্তি অনেকটাই আলাদা। ফোন দু’টির অনবদ্য ফিচার আর স্টাইলিশ লুকের কারণে ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে।