ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বৃত্তির ফল রোববার

Link Copied!

Studentনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যারা বৃত্তি পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী রোববার। ওইদিন দুপুর সাড়ে ১২টায় এ ফল ঘোষণা করা হবে।
সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানিয়েছেন।
২০১৪ সালের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ তালিকা প্রকাশ করা হবে।
জানা গেছে, এ বছর ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুলে) ২২ হাজার এবং ৩৩ হাজার শিক্ষার্থী পাবে সাধারণ বৃত্তি।
২০১৩ সালের প্রাথমিকে মোট বৃত্তি পেয়েছিল ৫৪ হাজার ৪১২ জন।
২০০৯ সাল থেকে বৃত্তির জন্য আলাদা কোনো পরীক্ষা নেয়া হচ্ছে না। সেই থেকে এ পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি দেয়া হচ্ছে।