ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৯ আর ৩৮ এর প্রেমের গল্প

Link Copied!

mahjabinবিনোদন ডেস্ক : ৩৮ বছর বয়সি মাজনুন মিজানের বিয়েটা করা হয়ে ওঠেনি। বিয়ে ভীতির কারণে এতদিন চুপ থাকলেও হঠাৎ করেই ১৯ বছরের মেয়ে মেহজাবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। শুরু হয় নতুন ইনিংস। বয়সে প্রায় ২০ বছরের ছোট একজনের সঙ্গে প্রেম করতে গিয়ে প্রতি মুহূর্তে প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয় তাকে। এমনই গল্প নিয়ে ওয়াসিম সিতার নির্মাণ করছেন এক ঘণ্টার নাটক ‘আনম্যারেড’।
ইমরাউল রাফাতের রচনায় নাটকটি মাজনুন মিজান ও মেহজাবিন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ইরফান। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির চিত্রধারণের কাজ শুরু হয়েছে। আগামী ১৩ মার্চ নাটকটির চিত্রধারণের কাজ শেষ হবে।শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবার কথা রয়েছে।