ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসএল খেলতে ছাড়পত্র পেলেন মেহেদী মিরাজ

Link Copied!

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের পর মেহেদী হাসান মিরাজকেও দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর পরিপ্রেক্ষিতে পিএসএল খেলতে মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। সোমবার (১৯ মে) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এর আগে, পিএসএল খেলার জন্য সোমবার (১৯ মে) সকালে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য বিসিবির কাছে আবেদন করেন মিরাজ। তার অনাপত্তিপত্র চাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। দুপুরের পরই মিরাজকে এনওসি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেললেও দলে নেই মিরাজ। বিসিবির অনাপত্তিপত্র পাওয়ায় প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এই টাইগার অলরাউন্ডার।