ঢাকাThursday , 12 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

Link Copied!

jitবিনোদন ডেস্ক : ভারতের একটি রাজ্যের রাজধানী কলকাতা, সেখানকার এক অভিনেতা প্রসেনজিৎ এবার ক্ষমা চাইলেন বাংলাদেশের মানুষের কাছে। । ১২ মার্চ  নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে প্রসেনজিত লেখেন ‘বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল!’ এরপরই চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। বিশ্বকাপের কোয়ার্টার বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। বাংলাদেশকে মানসিক ভাবে দুর্বল করতে কিংবা বাংলাদেশকে অপমান করতে তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হয়। এরপরই নিজের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি মুছে প্রসেনজিৎ।
এদিকে ১২ মার্চ দুপুর ২ টা ৩৬ মিনিটে বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন প্রসেনজিৎ। এখানে তিনি এখানে লেখেন, আজকের সকালের পোস্ট টায় অনেকেই তাদের কুরুচিকর বক্তব্য রাখায় আমি অত্যন্ত দু:খিত। আপনাদের প্রতিক্রিয়া দেখে আমার বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল যে কিসের ভিত্তিতে এই প্রতিক্রিয়া ? সংলাপটি আমার ‘অমর প্রেম’ ছবি থেকে নেওয়া হয়েছে যেখানে ছবির খলনায়কের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে। এখানে কোনো দেশ, জাতি কে ছোট করে দেখানোর কোনো উদ্দেশ্যই ছিল না। বাংলাদেশ এর মানুষদের আমি মন থেকে শ্রদ্ধা করি, তাঁদের ভালোবাসায় আমি আপ্লুত হয়েছি বহুবার। তাদের প্রতি এরকম কোনো বিরূপ মন্তব্য আমার করার কথা আমি ভাবতেও পারিনা। কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়ায় আমি অত্যন্ত দু:খিত এবং ব্যথিত। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমি তাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।’