বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি একটি ঘটনা নিয়ে ৮টি পর্ব নির্মিত হয়। সম্প্রতি ‘গোলাপ কাটা’ শিরোনামে নতুন একটি গল্পের চিত্রধারণ করা হয়েছে। এখানে জুটি বেঁধে অভিনয় করেছেন বাঁধন ও অপূর্ব।
এছাড়াও বাঁধনের প্রেমিকরে চরিত্রে দেখা যাবে অভিনেতা নয়নকে। নাটকের গল্পে দেখা যাবে, নয়নের চাচাতো বোন বাঁধন। ছোটবেলা থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যা এক সময় প্রেম থেকে পরিণয়ের রূপ ধারণ করতে যায়। কিন্তু হঠাৎ করেই সব ভণ্ডুল হয়ে যায়। বাঁধনের বিয়ে হয়ে যায় আদম ব্যবসায়ি অপূর্বের সঙ্গে। কিন্তু বিয়ের কিছুদিন পর বাঁধনকে হত্যা করেন অপূর্ব। কিন্তু তার দায় এসে পরে নয়নের উপর। ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। নাটকটি এতদিন শহীদুজ্জামান সেলিম পরিচালনা করেছেন। তিনি ২২৭ পর্ব পর্যন্ত পরিচালনা করার পর নির্দেশনা থেকে সম্প্রতি অব্যাহতি নেন।

