বিনোদন ডেস্ক : ‘সেদিন দুজনে’ নামে এশিয়ান টিভির অনুষ্ঠানে এবারের অতিথি হয়ে এসেছেন বহুল আলোচিত গানের গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার এবং তার স্ত্রী জহুরা গাজী। এই অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের ৪২ বছর পর তারা দুজনে আবার বিয়ের মত করেই মালা বদল করেছেন।
অনুষ্ঠানের মাধ্যমে তারা বলেছেন তাদের ভালো-লাগা মন্দ লাগার কথা, সংসারের কথা এবং আরো অনেক না জানা কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সামিয়া আফরীন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আনিসুর রহমান। অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার রাত ১০টায়।

