ঢাকাThursday , 12 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
ফিরে আসছে ‘বাংলাওয়াশ’ স্মৃতি

Link Copied!

bangladesh-timস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গোটা ক্রিকেট দুনিয়া যখন নিউজিল্যান্ডের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছে তখন বাংলাদেশ ভাবছে অন্যরকম। তাহলে কি মাশরাফির বিন মর্তুজার দল কিউইদের দাপট গায়ে মাখছেন না! যদি তারা গায়ে না মাখেন তাতে দোষের কিছু নেই! কারণ অতীত সুখস্মৃতি। যে নিউজিল্যান্ড এখন বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছে তাদের একসময় হেলায় হারিয়েছে বাংলাদেশ। আরও পরিস্কার করলে সর্বশেষ দুটি সিরিজে বাংলাদেশে এসে ‘বাংলাওয়াশ’ হওয়ার লজ্জা নিয়ে দেশে ফিরেছে কিউইরা। যে দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে ড্যানিয়েল ভেট্টরিদের।
বিশ্বকাপে বাকি দলগুলোর কাছে নিউজিল্যান্ড ধরাছোঁয়ার বাইরের দল হতে পারে। কিন্তু বাংলাদেশের কাছে তারা লজ্জায় অধোবদন হওয়া এক দল। সর্বশেষ ৭ ওয়ানডের যে, সবগুলোই জিতেছে বাংলাদেশ। পার্থক্য বলতে মাশরাফির দলের এই বীরত্বগাঁথা বাংলাদেশের মাটিতে। মিরপুর এবং ফতুল্লায় দ্বিপাক্ষিক সিরিজে। দু’দল এবার মুখোমুখি বিশ্বকাপমঞ্চে। আর যেখানে রীতিমত টগবগ করে ফুটছে কিউইরা। এখন অবধি পাঁচ ম্যাচ জিতেছে তারা ভীষণ দাপট দেখিয়ে।
previewগ্রুপ ‘এ’ থেকে এরই মাঝে চ্যাম্পিয়নও হয়েছে নিউজিল্যান্ড। বুঝতেই পারছেন কি মানের ক্রিকেট খেলছে দ্বীপ দেশটি। বাংলাদেশ কি পারবে কিউইদের জয়যাত্রা থামিয়ে দিতে? সেটা দেখতে হলে শুক্রবার চোখ রাখতে হবে হ্যামিল্টনে, বাংলাদেশ সময় ৭টায়।
বাংলাদেশ নিজেদের দিনে কী করতে পারে ইতোমধ্যে বিশ্বকাপে তারা সেটা দেখিয়েছে। ইংল্যান্ডকে হারানোর পর ‘টিম বাংলাদেশ’ আরও বেশি উজ্জীবিত, আরও বেশি ক্ষুরধার। নিশ্চয় তারা চাইবে ইংলিশ বধের আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ড ম্যাচে কাজে লাগাতে। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সেটা বোঝাতে চাইলেন। তার ছেলেরা যে আত্মবিশ্বাসের সঞ্জীবনী শক্তি পেয়েছে, তাতে তারা ভয় পাচ্ছে না প্রতিপক্ষকে নিয়ে। বরং ময়দানী লড়াইয়ে তৈরি। আর এখান থেকে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ যেতে চায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।
হাথুরুসিংহের ভাষায়, ‘আমরা ব্যর্থ হওয়ার ভয়ে ভীত নই। আমাদের আত্মবিশ্বাসটাই আসল। এটা শুধু ইংল্যান্ডের বিপক্ষে ছিল না,অন্য ম্যাচগুলোতেও ছিল। এই গ্রুপ থেকে কোয়র্টার ফাইনালে পৌঁছানো অনেক বড় অর্জন। আমাদের বিপক্ষে দুই স্বাগতিক ছাড়াও ছিল শ্রীলংকা-ইংল্যান্ডের মত দলগুলো। এখান থেকে উতরাতে আমাদের কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা এখন বিশ্বাস করতে শিখেছি যে, আমরা বড় দলগুলোকেও হারাতে পারি।’
বাংলাদেশ কোচ মানছেন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো খুবই কঠিন। তার মতে, ‘তারা দুর্দান্ত ফর্মে আছে। অন্যসব শক্তিশালী দলগুলোকে তারা হারিয়েছে। কাজেই তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের কঠিন পরীক্ষাই দিতে হবে।’
কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম একবার দাঁড়িয়ে গেলে যে কোন প্রতিপক্ষের জন্য বিপদ। সেটা ভালো করেই জানা আছে হাথুরুসিংহের। তার ভাষায়, ‘ওকে আটকানো কঠিন। সে (ম্যাককালাম) একইভাবে ভয়ডরহীনভাবেই খেলার চেষ্টা করবে। তাকে নিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা আছে।’