ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানালেন: হাসনাত-সারজিস

Link Copied!

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতা হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে দেওয়া বার্তায় দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। বুধবার (০৭ মে) ভোররাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দুই নেতা জাতীয় ঐক্যের ওপর জোর দেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।’ অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ তার বার্তায় বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।’ ভারত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় দুটি মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জবাব হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করা হয়েছে।এদিকে ভারত দাবি করেছে, তাদের ‘অপারেশন সিন্দুর’ মূলত সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতীয় বাহিনী জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে।