ঢাকাTuesday , 6 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

Link Copied!

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান হামলায় একদিনে আরও কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ফলে ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৬০০ জনে।মঙ্গলবার (৬ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু। আল জাজিরা বলছে, সোমবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলের অবরোধ ৬৫ দিনে পৌঁছেছে এবং গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গাজার হাসপাতালগুলো বন্ধ হতে আর ৪৮ ঘণ্টা বাকি এবং হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ জন আহত হয়েছেন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।