ঢাকাTuesday , 6 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোদায়দাহ বন্দরে আমেরিকা-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

Link Copied!

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের অপারেশন বৃদ্ধি করায় মার্কিনিদের সমন্বয়ে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সোমবার (৫ মে) রাতে ইয়েমেনের হোদায়দাহ বন্দর শহর লক্ষ্য করে ৩০টিরও বেশি হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলার পর বন্দর সংলগ্ন একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এই বিমান হামলাগুলো ইসরাইলের প্রধান মিত্র ও গাজায় চলমান নৃশংস অভিযানের সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে করা হচ্ছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত ও ৩৫ জন আহত হন। বন্দরের এক কর্মী জানিয়েছেন, দু’টি জাহাজ থেকে মাল নামানোর সময় হামলার ঘটনাটি ঘটে, এতে বন্দরটিতে যানবাহন চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ৪ মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আল-জাওফ ও মারিবসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশ লক্ষ্য করে ৩৫টি হামলা চালিয়েছে। মার্চ মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইল ইয়েমেনে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে এবং দাবি করছে যে, তারা এই আরব দেশে ১,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই অভিযানের উদ্দেশ্য হলো, লোহিত সাগরে ইসরাইলি ও ইসরাইল-সম্পর্কিত জাহাজে ইয়েমেনি বাহিনীর হামলা বন্ধ করার পাশাপাশি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের (ইসরাইল) গভীরে তাদের অপারেশন থামানো। ইসরাইল-মার্কিন সাম্প্রতিক এই আগ্রাসন এসেছে ইয়েমেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর, যা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ৩নং টার্মিনালের কাছে আঘাত হেনেছে।