ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাকে প্রকল্প পরিচালক নিয়োগ এলজিইডি চলছে তুঘলকি কান্ড

Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডিতে) চলছে একের পর এক তুঘলকি কান্ড। ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি সকল দফতরে পরিবর্তনের ছোঁয়া লাগলেও এলজিইডিতে এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন ফ্যাসিবাদের দোসররা। ফ্যাসিবাদের দোসরদের সরানোর পরিবর্তে তাদের আরও পুরস্কৃত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার (৪ মে) এলজিইডির এডিবি এবং এএফডির বৈদেশিক সহায়তাপুষ্ট আরবান সেক্টরের বড় প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হযেছে সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে। তার যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। সে ডিপ্লোমা প্রকৌশলী থেকে ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করলেও বিদেশী সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ বাস্তবায়ন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রকৌশলীরা। জানা গেছে, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ডান হস্ত হিসেবে কাজ করা এ প্রকৌশলী নওগাঁয় নির্বাহী প্রকৌশলী হিসেবে ৪ বছর নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। সাধন চন্দ্র মজুমদারের হাত ধরেই তিনি এখন বিশাল বিত্তবৈভবের মালিক। অভিযোগ উঠেছে কয়েক কোটি টাকা ব্যয় করে তিনি গত রোববার Improving Urban Governance & Infrastructure Program (IUGIP) প্রকল্পটির প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের ৮৮টি পৌরসভার পরিচালন ব্যবস্থার উন্নতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছে প্রকল্পটি। দাতা সংস্থার অনেক শর্তসমুহ সঠিকভাবে মেনে তাদের সন্তুষ্টির সাথে এবং দক্ষতার সাথে প্রকল্পটির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান প্রকল্প পরিচালক। কিন্ত হঠাৎ করেই গতকাল উক্ত প্রকল্পের পরিচালক পদে নতুন অদক্ষ একজন জুনিয়র নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে প্রকল্পটির বাস্তবায়নে জটিল আকার ধারণ করবে বলে অনেকে মনে করছেন। প্রকল্পের পরিচালক মোঃ আব্দুল বারেক জানান, দাতা সংস্থার অর্থায়নে ২০২৩ সাল থেকে প্রকল্পটি শুরু হয়েছে। আমি ২০২৪ সালের জানুয়ারীতে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে দক্ষতা ও সন্তুষ্টির সহিত কাজ করে আসছি। কি কারণে মাঝ পথে প্রকল্প পরিচালক পদ বদল করা হলো আমি তা জানি না। বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন বলে তিনি জানান।