বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৫ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে এই আদেশ দেন।
এর আগে, সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় গত ২২ এপ্রিল আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

