ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিসবাহর হুঙ্কার

Link Copied!

masbahস্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে পাকিস্তান দল যে কোন প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এরইমাঝে অধিনায়ক মিসবাহ-উল-হক সতীর্থদের সতর্ক করে জানিয়ে দিয়েছেন,  কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় কোন সুযোগ নেই। কাজেই সবার কাজটা ঠিকঠাক হওয়া চাই। মিসবাহ বলেন, ‘আমি খেলোয়াড়দের বলে দিয়েছি কোয়ার্টার ফাইনালে উঠলে আর কোন দ্বিতীয় সুযোগ থাকবে না।’
তবে এখনও মিসবাহদের জন্য পরিস্কার নয় যে, তারা কোয়ার্টার ফাইনালে উঠছে কি না। কারণ শেষ আটে উঠার সমান সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের সামনেও। পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।আইরিশদের কাছে হেরে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল তারা।
সেটা মনে থাকার কথা মিসবাহরও। তবে তিনি এসব না ভেবে বরং তাদের হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠার চিন্তাই করছেন, ‘আমরা এখন আয়ারল্যান্ডকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠার ওপর মনোনিবেশ করছি। সামনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যে দলই পড়–ক তাতে কিছু যায় আসে না।’ ১৫ মার্চ অ্যাডিলেড ওভালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান এবং এদিনই শেষ হবে গ্রুপপর্বের সব খেলা।