ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার মোশাররফ-তাহসান

Link Copied!

mosarof-tahsanবিনোদন ডেস্ক : অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। আর গায়ক হিসেবে তাহসানের জনপ্রিয়তাও কম না। বিশেষ করে শহুরে শ্রোতাদের কাছে। তাহসানের সঙ্গে মোশাররফ করিমের বেশ কিছু মিল আছে। প্রথম মিলটি মোশাররফ নিজে ভালো গান গাইতে পারেন এবং গীতিকার হিসেবেও তার সুনাম রয়েছে। অন্য দিকে তাহসানও অভিনেতা হিসেবে এরই মাঝে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছেন।
এবার এই দুই তারকাকে নিয়ে একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা জীবন শাহাদাৎ। নাটকের নাম ‘আজ শুভ দিন’। গল্প ভাবনা ইফাত জাহান, পান্ডুলিপি মোহাম্মদ আবু রাজিনের। ১৯ থেকে ২০ মার্চ ঢাকার আজিমপুরে নাটকটির শুটিং হবে। এ নাটকে তাহসান একজন সংগীতশিল্পী হিসেবে অভিনয় করবেন আর মোশাররফ করমিকে দেখা যাবে একজন সিডি দোকানদারের ভূমিকায়।
নির্মাতা বলেন, ‘অনেক দিন পর আমি একটা কাজ করতে যাচ্ছি। তাই ব্যতিক্রম কিছু নিয়ে আসতে চাই দর্শকের জন্য। নাটকের গল্পের প্রয়োজনে মোশাররফ-তাহসানকে নিয়ে কাজ করছি। ওনাদের দুজনকে এক ফ্রেমে দেখতে ভালো লাগবে।’
নাটকের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। নাটকটি আগামী ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানান নির্মাতা।‍ৃ