ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মৃতিকথার মোড়ক উন্মোচন

Link Copied!

hhবিনোদন  ডেস্ক : প্রকাশিত হচ্ছে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর সহধর্মিনী আফরোজা বুলবুলের স্মৃতিকথা ‘সুন্দর এই পৃথিবী আমার’। এ উপলক্ষ্যে আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান ও বুলবুলকে নিবেদিত নৃত্য।
ডেইলি স্টার ভবনে এ. এস. মাহমুদ সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এমিরেটস্ অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে থাকবেন কামাল লোহানী, মুস্তফা মনোয়ার, আমানুল হক, লায়লা হাসান, মফিদুল হক, বিশ্বজিৎ ঘোস, রেজওয়ানা চৌধুরী বন্যা, সোমা মুমতাজ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বুলবুল চৌধুরীর কন্যা নার্গিস বুলবুল চৌধুরী।
অনুষ্ঠানে বাফা’র পরিবেশনার পাশাপাশি থাকবে নৃত্যাচার্যকে নিবেদিত ‘পথিকৃৎ’। নৃত্যভাবনা ও নির্দেশনা দিয়েছেন পুজা সেনগুপ্ত।