বিনোদন ডেস্ক : বাল্যবিয়ে ঠেকাতে এবার মাঠে নামছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল। মূলত বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্যে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশে এক তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয় ১৫ বছর বয়সে। যা গোটা দেশের জন্য হুমকিস্বরূপ। বাল্যবিয়ের মূল কারণ অশিক্ষা, দারিদ্রতা এবং সচেতনতার অভাব। এই অবস্থার উন্নয়নে ইউটিউবে একটি ভিডিও বার্তা প্রকাশ করতে যাচ্ছে আর্ন্তজাতিক সাহায্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। যেখানে বাল্যবিয়ে নিয়ে সচেতনতা মূলক বক্তব্য দিবেন অনন্ত জলিল।
ভিডিও শিগগিরই অনলাইনসহ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে।

