ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা আসামি ধরতে কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না: হাইকোর্ট

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতার প্রসঙ্গে জারি করা ডিএমপি’র অফিস আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত উক্ত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেন।