ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

Link Copied!

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫ এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা রোববার থেকে শুরু হয়েছে। রোববার সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ভর্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো: সাদিক ইকবাল, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: মুজাক্কীরুল হুদা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণসহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেলা উদ্ধোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, এবারের ভর্তি মেলায় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে নিয়মিত স্কলারশিপের বাহিরে কোর্স ফির উপর অতিরিক্ত ১০ হাজার এবং ৫ হাজার টাকা ছাড় পাবেন। এছাড়া ছাত্রছাত্রীরা মেলা চলাকালীন ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। আগামী ২৫ এপ্রিল মেলা শেষ হবে।