ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী দুই-একদিনের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হতে পারে: চিফ প্রসিকিউটর

Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সংঘটিত সহিংসতার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হতে পারে। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা হাসপাতাল থেকে এভিডেন্স সংগ্রহ করেছি, বুলেট উদ্ধার করেছি, ভিডিও ফুটেজ এবং ড্রোন ফুটেজ সংগ্রহ করেছি। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমরা যে উপসংহারে পৌঁছেছি, তা হচ্ছে—প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই হামলার নির্দেশ দিয়েছেন, যা তার মন্ত্রী ও পুলিশ বাহিনী মিলে বাস্তবায়ন করেছে। এটি ছিল একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ, যা নিরীহ সিভিলিয়ানদের ওপর পরিচালিত হয়েছে। এই ঘটনাকে আমরা স্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধ হিসেবে দেখছি।
চিফ প্রসিকিউটর আরও জানান, “তদন্ত রিপোর্ট দাখিলের ক্ষেত্রে আমরা সাধারণত কিছুটা সময় নিয়ে থাকি, তবে আশাবাদী যে আগামী দুই-এক দিনের মধ্যেই অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। এতে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার সূচনা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আমি আশ্বস্ত করতে পারি, হয়তো আগামী দুই-এক দিনের মধ্যেই এক বা একাধিক মামলার বিষয়ে সুখবর আসতে পারে। চূড়ান্ত তদ ন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা তা আনুষ্ঠানিকভাবে জনসাধারণকে জানাবো।”