ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজই মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো?

Link Copied!

messi_vs_cristianoস্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সমান ৭৬ গোল নিয়ে শীর্ষে রয়েছেন। মঙ্গলবার রাতে অবশ্য মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন সিআর সেভেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র দ্বিতীয় লেগে শালকে’র মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে গোল করতে পারলেই পর্তুগিজ সুপারস্টার ছাড়িয়ে যাবেন আর্জেন্টিনার মহাতারকাকে।
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে এক গোল করেছিলেন রোনালদো। ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় তার দল। ফলে ঘরের মাঠ বার্নাব্যুতে এই অনন্য রেকর্ডকে মাথায় রেখেই মাঠে নামবেন পর্তুগিজ স্ট্রাইকার। তবে এক সপ্তাহ পর মেসিও অবশ্য মাঠে নামবেন এগিয়ে যাওয়ার জন্য।
মেসি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৭৬ গোল করেছেন বার্সেলোনার হয়ে। অন্যদিকে রোনালদো ৭৬ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে। এক গোল কম নিয়ে এর পরই রয়েছেন রিয়াল মাদ্রিদ ও শালকে’র সাবেক কিংবদন্তী তারকা রাউল গঞ্জালেস।
তবে একটা দিক থেকে রাউল ও রোনালদোর চেয়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা এলএম টেন। ৭৬ গোল করতে মেসির লেগেছে ৯৫ ম্যাচ, যেখালে রোনালদোকে খেলতে হয়েছে ১১৭ ম্যাচ। অন্যদিকে ৭৫ গোল করতে রাউল খেলেছেন ১৬৮ ম্যাচ।
ইউরোপিয়ান প্রতিযোগিতার মতো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। সর্বোচ্চ ৭৫ গোল নিয়ে তিনি শীর্ষে রয়েছেন। ৭৩ গোল নিয়ে এরপরই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনে থাকা রাউলের গোলসংখ্যা ৭১।