ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের সমীহ করছেন বোল্ট

Link Copied!

trent-boultস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত প্রতাপে বিশ্বকাপের প্রথম দল হিসাবে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এরপর ভারত-অস্ট্রেলিয়ার পর বাংলাদেশও পা রেখেছে শেষ আটের রোমাঞ্চের জায়গায়। পুল এ‘র শেষ নিয়মরক্ষার ম্যাচে আগামী শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আত্ববিশ্বাসী টাইগার শিবির।
বাংলাদেশের বিরুদ্ধে ফেবারিট নিউজিল্যান্ডই। তারপরও বাংলাদেশকে সমীহ করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। টাইগারদের সম্পর্কে আগাম সতর্কতা তিনি দিয়ে রাখছেন সতীর্থদের মাঝে। মাশরাফি বিন মর্তুজার দলে বিশ্বমানের খেলোয়াড় আছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এক সাক্ষাতকারে বোল্ট জানান, ম্যাচটিকে কিছুতেই হালকাভাবে নিচ্ছে না তার দল। “বিশ্বকাপের প্রথমার্ধটা ভালোভাবে শেষ করার জন্য সবাই (নিউজিল্যান্ডের খেলোয়াড়রা) খুব অনুপ্রাণিত। সামনে থাকা সুযোগটার জন্য সবাই উন্মুখ হয়ে আছে।” বাকি সব প্রতিপক্ষের মতোই বাংলাদেশ দল নিয়েও ভাবছে কিউই শিবির।
তিনি বলেছেন, ‘আমরা তাদের খেলোয়াড়দের সম্পর্কে খোঁজ-খবর নেব এবং অন্যসব দলের খেলোয়াড়দের বেলায় যা করি, সেরকমই তাদের নিয়েও গবেষণা করব।’ বাংলাদেশকে এত সহজে হারানো যাবে না বলেই মনে করেন ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার শীর্ষে থাকা বোল্ট। ‘তারা মানসম্পন্ন একটি দল এবং বিশ্বমানের খেলোয়াড়ে ভরা। তাই আমরা জানি, শুক্রবার রাতে তারা কঠিন প্রতিপক্ষই হবে।’