বিনোদন ডেস্ক : শাইখ সিরাজের পরিকল্পনা এবং পরিচালনায় ‘উত্তম গান’ শিরোনামের একটি অনুষ্ঠানে গান করলেন দেশের জনপ্রিয় সব সংগীতশিল্পীরা। উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবিতে যেসব গান ব্যবহৃত হয়েছে তার মধ্য থেকে কিছু গান বাছাই করে বিভিন্ন শিল্পীদের দিয়ে গাওয়ানো হয় এই অনুষ্ঠানে।
এখানে গান পরিবেশন করেন কনক চাঁপা, ইমরান, কোনাল, ঝিলিক সহ অনেকে। খুব শিগগিরি অনুষ্ঠানটি চ্যানেল আইতে সম্প্রচার করা হবে।

