ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ’সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতির হার ৭৬ শতাংশ

Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায়, ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন অংশগ্রহণ করেছে। উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ। গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়ে। চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিলো। তবে প্রস্তুতি যদি আরও ভালো করে নিতাম তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হইনি।’ আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিল। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাবো বলে আশা করা যায়। ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক, অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।’