ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের টানা নয় জয়ের রেকর্ড

Link Copied!

india-11স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের টানা নয় ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে ভারত। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয়ের মধ্যে দিয়ে নতুন এই মাইলফলকে পৌছায় বর্তমান চ্যাম্পিয়নরা।
ফলে অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন মাহেন্দ্র সিং ধোনি। ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর গত ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ থেকে এই পর্যন্ত টানা ৯টি ম্যাচ জিতে সৌরভকে ছাড়িয়ে গেলেন কুল ক্যাপ্টেন ধোনি।
তবে বিশ্বরেকর্ড থেকে এখনও অনেক দূরে ভারতের বর্তমান অধিনায়ক। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা ২৪ ম্যাচ জিতে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা রিকি পন্টিং। সমান ৯ ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ও এমএস ধোনি।
তবে এক জায়গায় ভারতের সাবেক সব অধিনায়ককে ছাড়িয়ে গেছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ ১২টি জয়ের রেকর্ড এখন তার দখলে। ১১টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এছাড়া আজহারউদ্দিন ১০টি এবং সৌরভ গাঙ্গুলি ৯টি জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।