ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছে ‘সিন্ডারেলা’

Link Copied!

Cinderellaবিনোদন ডেস্ক : ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডি চলচ্চিত্র ‘সিন্ডারেলা’। এ উপলক্ষে ১২ মার্চ ছবিরি একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে।
কাঁচের জুতা পায়ে দিয়ে নতুন রূপে, নতুন সাজে ফের রূপালি পর্দায় ভালোবাসা ছড়াতে প্রস্তুত সিন্ডারেলা। ডিজনির হাত ধরেই আবার দর্শকদের সামনে আসছে সে। এবার রূপকথার নায়িকা লিলি জেমস। সিন্ডারেলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ডাউনটাউন অ্যাবের এই অভিনেত্রীকে। সিন্ডারেলার সৎ মায়ের ভূমিকায় অভিনয় করছেন কেট ব্ল্যানচেট আর সিন্ডারেলার পরী-মায়ের ভূমিকায় দেখা যাবে হেলেনা বনহ্যাম কার্টারকে। মা হারা ছোট্ট মেয়েটিকে দেখে শুনে রাখার জন্য আবারো বিয়ের পিঁড়িতে বসেন বাবা। তবে কিছুদিন পরেই বাবার মৃত্যু আদরের সেই মেয়েটিকে ফেলে দেয় কষ্ট আর গঞ্জনায়। সৎ মায়ের চোখের শত্রু সে। ঘরের কাজ করেই তাই সারাদিন পার করতে হয় তাকে। সারাদিন চিমনির পাশে বসে থাকার কারণে তার সারা গায়ে লেগে থাকে একগাদা ছাই। তাই সৎবোনেরা তার নাম দেয় সিন্ডারেলা। বহুল জনপ্রিয় এই রূপকথা নিয়ে এ যাবৎ অনেক চলচ্চিত্র, নাটক নির্মিত হয়েছে।
এবারের ছবির পরিচালক কেনেথ ব্রান্যাঘ। লন্ডনের বাকিংহামশায়ারের বিখ্যাত পাইনউড স্টুডিওতে ধারণ করা হয়েছে ছবিটির বেশিরভাগ দৃশ্য। চমৎকার চিত্রনাট্য বাস্তবে রূপ দিয়েছেন পরিচালক। তিনি জানান, কিছু নতুন চমক থাকছে এবারের সিনেমায়। আর সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৩ মার্চ ছবি মুক্তি পাওয়া পর্যন্ত। লিলি জেমসের দর্শক পরিচিতি মূলত ‘ডাউনটন অ্যাবি’ সিরিয়ালের কল্যাণে। লেডি রোজ চরিত্রটা তারই করা। ডিজনিকন্যা হিসেবে নতুন হলেও হলিউড আর অভিনয় জগৎটা তাঁর কাছে মোটেও নতুন নয়। সিন্ডারেলা সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবনে এটাই সবচেয়ে বড় ও উত্তেজনাময় অডিশন ছিল। সিন্ডারেলার বোনদের চরিত্রের জন্য গিয়েছিলাম। কিন্তু ওই সময় আবার ডাউনটন সিরিজের জন্য আমার চুল সোনালি রং করা ছিল। তা দেখে কর্তারা বললেন সিন্ডারেলা থেকে পড়ে শোনাতে। এরপর একগাদা লোড নিতে হলো। জ্যান্ত ইঁদুরের সঙ্গেও আমাকে অভিনয় করে দেখাতে হয়েছে।’ শৈশবে ডিজনির স্টুডিওতে তাঁর নিয়মিত আসা-যাওয়া ছিল। তখন ডিজনির লাইভ অ্যাকশন সিরিজের অভিনয়শিল্পীরা ছিলেন সত্যিকারের রাজকন্যার মতোই। তাঁদের দেখে নাকি লিলির তখন থেকেই মনে হয়েছিল, আরে! এটা তো আমারই জায়গা! বয়সটা তাই ২৫ হতে হতে ওদিকেই এগিয়ে গেছেন এক পা করে। শেষ পর্যন্ত সিন্ডারেলা হয়েছেন যখন, রাজপুত্রের মন জয় তো হবেই; কিন্তু দর্শক হৃদয় তো বড্ড কড়া। তাদের মনে কত বড় সিংহাসন বসাতে পারেন লিলি জেমস সেটাই দেখার পালা।