ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে নিজের স্বামী বলে দাবি করলেন মডেল মেঘনা আলম

Link Copied!

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে নিজের স্বামী বলে দাবি করলেন মডেল মেঘনা আলম। সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানকে নিজের স্বামী দাবি করে সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম আদালতকে বলেছেন, “কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই আমার সম্পর্ক। অন্য কারো সঙ্গে নয়।”
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে এ কথা বলেন মেঘনা। এদিন সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাকে এ আদালতে হাজির করা হয়।