বিনোদন ডেস্ক : কলকাতার ছবি এখন নিয়মিতই অভিনয় করেন ঢালিউডের ফেরদৌস। তারই ধারাবাহিকতায় কলকাতার পরিচালক জন হালদারের ‘আরো একবার’ নামে নতুন ছবিতে অভিনয়ের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করছেন ফেরদৌস আহমেদ। তিনি জানান, ‘এক সপ্তাহের জন্য কলকাতায় যাচ্ছি এরপর আবার ঢাকায় ফিরব।’
তিনি ছবিটি সম্পর্কে জানান, একটি পরিপক্ক ভালোবাসার গল্প দেখানো হবে আরো একবার চলচ্চিত্রে। বিয়ের ১০-১৫ বছর পরে ভালোবাসাটা যে ফিঁকে হয়ে যায় এবং সংসার জীবনের নানা ঘটনা ঘটতে থাকে এ ব্যাপারগুলোই এখানে দেখানো হবে।
এ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন ঋতুপর্ণা এবং ইন্দ্রানী। ফেরদৌস কলকাতা থেকে ফিরে আর এফ এল এর কিছু পণ্যের বিজ্ঞাপনে অভিনয় করবেন। এছাড়া কিছু ছবির অসাপ্ত কাজ হাতে রয়েছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

