ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের ৪৮টি বেঞ্চ গঠন, রবিবার থেকে চলবে বিচারকাজ

Link Copied!

বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে বিচার কাজ পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চগুলো গঠন করা হলো। এই ৪৮টি বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ, আর ১৮টি একক বেঞ্চ রয়েছে। অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে আগামী ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হবে।