ঢাকাWednesday , 9 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বল্পমেয়াদি সংস্কারে চাইলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

Link Copied!

রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদি সংস্কার চাইলে আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদি সংস্কার চাওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমান সময়টি একটি রূপান্তরকালীন সময়, যেখানে প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণই প্রধান লক্ষ্য। বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি করেন। বৈঠকে, ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা খাত কার্যকর করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন, কারণ বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যকর নয়। তিনি বলেন, আমাদের দেশে নার্সের ঘাটতি রয়েছে, তবে নার্সিং বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ চাহিদা। আমরা এমনভাবে নার্সদের প্রশিক্ষণ দিতে চাই, যাতে তারা বিশ্বব্যাপী অবদান রাখতে পারে। এ ছাড়াও, তিনি বাংলাদেশের ওষুধ শিল্পে সম্ভাবনা তুলে ধরেন এবং ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেয়ার জন্য যুক্তরাজ্যকে সোচ্চার ভূমিকা নিতে আহ্বান জানান, যাতে বিশ্বের অন্যান্য দেশগুলোও কম খরচে সামাজিক ব্যবসার মডেলে ভ্যাকসিন উৎপাদন করতে পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচল খাতে যুক্তরাজ্যের সহযোগিতা গুরুত্বপূর্ণ, এবং উভয় পক্ষ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন। নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীর অংশগ্রহণ আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে রয়েছে এবং সরকার সবসময় নারীর সমঅধিকারকে অগ্রাধিকার দেয়। এ বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।