ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদুরের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 10:05 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

Mahamudur-Anti-copaptionমাহমুদুর রহমানের পক্ষে এদিন আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম আর দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

মাহমুদুর রহমানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছিল দুদক। ওই নোটিশের জবাব না পাওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা দায়ের করে দুদক। সেই মামলার শুনানির এক পর্যায়ে বিচারিক আদালত গত ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই অভিযোগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মাহমুদুর রহমান।

ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দেন। অর্থাৎ নিম্ন আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি চলতে আর বাধা রইলো না।