তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট, ভয়েস ও এসএমএস’র এই তিন সুবিধা নিয়ে ম্যাজিক স্ক্র্যাচ কার্ড অফার এনেছে অপারেটর রবি।
ম্যাজিক স্ক্র্যাচ কার্ডটিতে ডাটা, ভয়েস ও এসএমএস রয়েছে। যার মূল্য মাত্র ২৯ টাকা। স্ক্র্যাচ কার্ডটির আওতায় রয়েছে ৭৫ মেগাবাইট ইন্টারনেট, ১৫ মিনিট রবি-রবি, ১৪ মিনিট রবি-অন্য অপারেটর ও ২৯টি এসএমএস যার মেয়াদ হবে ৩ দিন। যেকোন রবি রিটেইলার পয়েন্ট থেকে কার্ডটি গ্রহণ করা যাবে। স্ক্র্যাচ কার্ডে দেয়া ইউএসএসডি কোড ব্যবহার করে গ্রাহক তার ডাটা, রবি-রবি ও রবি-অন্য অপারেটর ভয়েস এবং এসএমএস’র ব্যালেন্স চেক করতে পারবেন।
রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত ধারার সঙ্গে সমন্বয় করতে অনন্য এই অফারটি আনা হয়েছে। অফারটি গ্রহণের মাধ্যমে গ্রাহক নিজেই হবেন তার মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রক।

