ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদ-মুশফিকে বাংলাদেশের ইতিহাস

Link Copied!

bangladesh-fansস্পোর্টস ডেস্ক : এক সঙ্গে দুটি মাইলফলক। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। আর এক উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। দুই বায়রা-ভাই মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে অ্যাডিলেডে ইতিহাসই সৃষ্টি করে ফেলল বাংলাদেশ।
পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে নিয়ে ১৪১ রানের অসাধারণ জুটি গড়ে দলকে শুধু বড় সংগ্রহ এনে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ, এই জুটি গড়েছেন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
চলতি বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদ আর তামিম ইকবাল মিলে দ্বিতীয় উইকেটে ১৩৯ রানের জুটি গড়েছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জুটি গড়েন ১১৪ রানের, যেটি রয়েছে তালিকার তৃতীয় স্থানে। অথ্যাৎ, এই বিশ্বকাপেই তিনটি রেকর্ড জুটি হলো বাংলাদেশের পক্ষে।
৯৯ রানে ৪ উইকেট হারানোর পর রীতিমতো আতঙ্ক ভর করছিল বাংলাদেশ শিবিরে। সেখান থেকে প্রথমে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকার মিলে ৮৬ রানের জুটি গড়েন প্রথমে। এরপর মুশফিক-মাহমুদুল্লাহ মিলে ১৪৩ বলে ১৪১ রানের জুটি গড়ে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। যার ওপর দাঁড়িয়ে টাইগাররা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।
এমন দিনে বাংলাদেশের হয়ে অসাধারণ কীর্তি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ১৩৮ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস উপহার দেন মাহমুদুল্লাহ। তার ইনিংসটি ৭টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল।
সেঞ্চুরি করতে পারতেন সঙ্গী মুশফিকুর রহিমও। শেষ পর্যন্ত ৮৯ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ৭৭ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা মেরে বাংলাদেশের দর্শকেদের বিনোদিত করেন।