ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার ডাক নাম ‘দীপিকু’

Link Copied!

Dipikaবিনোদন ডেস্ক : একের পর এক হিট ছবির তকমা লেগেই আছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে। এরই মধ্যে আবার যুক্ত হলো তার নতুন ডাক নাম ‘দীপিকু’। তবে নামটি ছোটবেলায় দেয়া নয়, নতুন একটি ছবির সেটে নামটি আবিষ্কৃত হয়েছে।
সম্প্রতি ‘পিকু’ ছবির সেটে দীপিৎপত্তি ঘটে। আর এই নতুন ডাক নামের আবিষ্কারক আর কেউ নন স্বয়ং বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। দীপিকা ছবির সেটে থাকাকালীন সময়ে অমিতাভকে সব সময় বাবা বলে সম্বোধন করেন। তার দেখাদেখি সেটের অন্য কলাকুশলীরাও অমিতাভকে বাবা বলে ডাকা শুরু করে।  এমন অবস্থায় অমিতাভ ‘পিকু’ ছবির পর্দায় তার মেয়ের চরিত্রে অভিনয় করতে যাওয়া দীপিকাকে ‘দীপিকু’ নাম দিয়েছেন। আগে কখনও ‘দীপিকু’ বলে ডাকেনি অমিতাভ, কিন্তু সম্প্রতি তিনি এই নামে দীপিকাকে ডাকছেন।
অমিতাভ বচ্চনের মতো একজন বলিউড তারকার কাছ থেকে প্রাপ্ত নতুন নামটি স্বাদরেই গ্রহণ করেছেন দীপিকা। তাই কেউ যখন এই নাম ধরে ডাকে, তার জবাব দেন মিষ্টি হাসির বিনিময়ে।