ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মে মাসে ‘বোঝে না সে বোঝে না’

Link Copied!

akasবিনোদন ডেস্ক : ‘বোঝে না সে বোঝে না’ নামটির সঙ্গে পরিচয় থাকলেও, গল্পটির সঙ্গে বাংলা চলচ্চিত্রের দর্শকদের পরিচিত হতে হলে অপেক্ষা করতে হবে আসছে ৮ মে পর্যন্ত। কারণ সেদিন ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে চিত্রনায়িকা আঁচল অভিনীত এই ছবিটি মুক্তি পাবে।
মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ ছবির চিত্রধারণ শুরু হয় গেল বছরের ২০ মার্চ। বেশ কয়েকমাস আগে পরিচালক ছবির কাজ শেষ করলেও, রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে সেন্সরবোর্ডের ছাড়পত্র মেলেছে ছবির প্রদর্শনের জন্যে। ছবির গল্প প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘নামটি কলকাতার ছবি থেকে নেয়া হলেও, গল্পটি কিন্তু অন্যরকম। তবে রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে মে মাসে ছবিটি মুক্তি দিতে চাই।’
নয়ন আপন প্রোডাকশনের ব্যানারে রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি ‘বোঝে না সে বোঝে না’। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন মনতাজুর রহমান আকবর নিজেই। এখানে চিত্রনায়িকা আঁচলের বিপরীতে রয়েছেন আকাশ খান। আর অন্য চরিত্রগুলোতে দেখা মিলবে কথা, প্রবীর মিত্র, রেহানা জলি প্রমুখের। ছবিতে গানের সংখ্যা ৬টি। কবির বকুল ও সুদীপ কুমার দীপের কথায় তাতে সুর দিয়েছেন কবির বকুল ও অমিত চ্যাটার্জী। গানগুলো গেয়েছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, তৌসিফ ও মুহিন।