ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলে পরীমণির দ্বিতীয় ছবি

Link Copied!

porimoniবিনোদন ডেস্ক : ‘ভালোবাসা সীমাহীন’ ছবির সাফল্য ঘরে তুলতে না তুলতেই ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন নানা কারণে আলোচিত নায়িকা পরীমণি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘পাগলা দিওয়ানা’ নামের নতুন এই ছবিটি আগামী ৩ এপ্রিল ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
গেল বছরের ১০ নভেম্বর ছাড়পত্রের জন্যে সেন্সর বোর্ডের কাছে জমা দেয়া হয় ‘ভালোবাসা সীমাহীন’। এক সপ্তাহ পর বিনা কর্তনে ছাড়পত্রও মেলে ছবির ভাগ্যে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এতদিন মুক্তির প্রহর গুণতে হয়। অবশেষে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
মাত্র এক মাসের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন পরীমণি। এমন খুশির সংবাদে উচ্ছসিত পরীমণি  বলেন, ‘এই ছবির জন্যে অনেক শ্রম দিয়েছি।ছবিটি দর্শকদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। কারণ দর্শকরাই কেবল আমাকে বিচার করতে পারবেন।’
মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমণির সঙ্গে আরও অভিনয় করেছেন শাহরিয়াজ, সবুজ, অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।