ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের কথা স্বীকার করলেন মম

Link Copied!

momবিনোদন ডেস্ক : নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে জাকিয়া বারি মমর প্রেম দীর্ঘদিনের। ঘটনাটা মিডিয়ার কম বেশি সবাই জানেন। তবে বরাবরই প্রেমের বিষয়টা মিডিয়ার কাছে গোপন করেছেন মম। এবার শিহাব শাহীন বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ৮ মার্চ লেখেন, ‘আমি জানতাম না আপনাকে, আজ ৩ বছর পর জানলাম আপনাকে…আর সাথে এ ও জানলাম যে “আপনি এমন ই”…ভুল ছিলাম আমি, ভুল ছিল আপনার জন্য আমার ভালোবাসা, কারণ নিখাদ আবেগকে আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ভালো থাকুন। আমি একা আছি আর একাই ভালো থাকব…’
একটি সূত্রে জানা যায় মম বর্তমানে ঢাকার উত্তরার নিজের সন্তানকে নিয়ে একা একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন। এর আগে শিহাব শাহীনের সঙ্গে প্রেমের জের ধরে আত্মহত্যা করতে গিয়েছিলেন এ অভিনেত্রী।
মমর ফেসবুক স্ট্যাটাস…momo1