ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিএনপি বনাম বিএনপি ফুটবল খেলা: উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল

Link Copied!

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল ম্যাচটি গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল । জমজমাট এই খেলায় মুখোমুখি হয় ঠাকুরগাঁও জেলা বিএনপি বনাম দিনাজপুর জেলা বিএনপি। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল। দুই দলই শক্তিশালী রক্ষণভাগ তৈরি করে, ফলে গোলের সুযোগ কমে যায়। নির্ধারিত প্রথমার্ধে শেষে ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। যদি দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে ব্যর্থ হয় তবে টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের ফলাফল টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে। উল্লেখ্য, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিএনপির ক্রীড়া সংগঠনের উদ্যোগে এখানে বিভিন্ন জেলা বিএনপির দল অংশগ্রহণ করে। এবারের আসরে ব্যাপক দর্শক সমাগম লক্ষ্য করা গেছে, যা ফুটবলের প্রতি স্থানীয়দের আগ্রহের প্রতিফলন ব্যাপক ভাবে দেখা গেছে।