ঢাকাThursday , 20 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে: প্রধান উপদেষ্টা

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সুচনা করেছে। আগামীতে দেশটাকে আরও শক্তিশালী করতে হবে। সর্তক থাকতে হবে ফ্যাসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে। এজন্য ছাত্র-জনতার ঐক্য দরকার। আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ সেই ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে অনুষ্ঠিত ৭ম জাতীয় কমডেকার উদ্বোধন উপলক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ছাত্র ও যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলনমেলা যেখানে অংশ গ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করবে। এই কমডেকায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে। বর্তমানে স্কাউটসে মাত্র ১৩ শতাংশ নারী রয়েছেন জানিয়ে এখানে নারীদের অংশগ্রহন আরও বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্কাউটস অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, আবু সালেহ মো. মহিউদ্দিন, সমন্বয়ক খান মো. মাইনুদ্দিন সোহেল ও স্কাউটসের উপ-পরিচালক মো. হামজার রহমান শামীম প্রমুখ। এর আগে বিকেলে কমডেকার সার্বিক বিষয়ে অবহিতকরণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্য দেন স্কাউটস আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মেলনে হয়, বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী (১৯-২৫ ফেব্রুয়ারী) এই ক্যাম্পে সারাদেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫০০ স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন।