ঢাকাThursday , 13 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

Link Copied!

কয়েকদিন পরেই পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের আগের আসরে সেমিফাইনাল খেলেছিল খেলেছিল বাংলাদেশ। তাই আরও বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাইয়ে উড়াল দেওয়ার আগে শেষ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ এই বড় টুর্নামেন্টের জন্য কোনো বাড়তি অনুভব করছেন না টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’ তিনি বলেন, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।