ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীদের প্রতি সম্মান জানালো ডুডল

Link Copied!

googleতথ্যপ্রযুক্তি ডেস্ক : ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে নতুন সাজে সেজেছে গুগলের ডুডল। বিশ্বে নারীদের কৃতিত্বের প্রতি সম্মান জানিয়ে ডুডল প্রতীকী চিত্র প্রকাশ করেছে।
ডুডলের এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়, ‘মেক ইট হ্যাপেন’। নারীদের কাজে উৎসাহিত করতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছে ডুডল। এবারের নারী দিবসের ডুডলের ছবিতে আছে বিভিন্ন পেশাজীবী নারীদের প্রতিকৃতি। এসবের মধ্যে আছে শিল্প-সাহিত্য, নারী উদ্যোক্তা, নারী নেত্রীসহ সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখা নারীরা।
নারী দিবস উদযাপন করতে গুগলের ডুডল বিভিন্ন শ্রেণি পেশার নারীদের জনসম্মুখে তুলে ধরতে চেষ্টা করেছে। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি কিভাবে নারীরাও নভোচারী, বিজ্ঞানী, ক্রিড়াবিদ, শিক্ষক, সঙ্গীতজ্ঞ, শেফ এবং লেখক হয়ে কাজ করছেন সেসব ছবি ডুডলে স্থান পেয়েছে।