বসন্ত ফিরে ফিরে আসে
কর্ণেল (অব.) বোরহান উদ্দিন আহমদ
আবার বসন্তে সেই মুগ্ধতার সবুজ
এত রুপ এত সুধা কে ঢালে নতুন পাতায়?
নগরীর কোকিলের ডাক শোনার জন্য
কান পেতে রয় এই মন
বনের কোকিল এখনও ডাকেনি
মনের কোকিল ডেকে যায় নিশিদিন।
রাশি রাশি আমের মুকুল দেখি
নগরীর পথ পাশে
কল্পনায় তাদের সুবাস মাতাল করে।
কাঞ্চন ফুল ফুটে
দেখে মুগ্ধ এই চোখ এই মন।
বাতাসে আজ কী মুগ্ধতা কী আনন্দ কী বেদনা!
কোন মানবীর জন্য
পুরোনো ভালোবাসা
নতুন ভালোবাসার রূপ ধরে।
বসন্ত ফিরে ফিরে আসে
ফিরে ফিরে আসে সেই মুগ্ধতা
সেই ভালোবাসা
সেই তার জন্য সেই বেদনা।

