ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি
অল্পের জন্য পারলেন না ম্যাক্সওয়েল

Link Copied!

max1স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করার খুব কাছে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। একটুর জন্য বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড গড়তে না পারলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ঢুকে গেলেন এই অসি তারকা। বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি এখন তার দখলে।
রোববার শ্রীলংকার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল। ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে তিনি এই টর্নেডো ইনিংসটি উপহার দেন। তবে ৪৭ বলে ৯৬ রান করার সময় তার সামনে সুযোগ ছিল বিশ্বরেকর্ড গড়ার। এজন্য ২ বলে ৪ রান দরকার ছিল ম্যাক্সওয়েলের। তবে তিনি সেটা করতে না পারলেও ৫১ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন।
বিশ্বকাপে তার চেয়ে ১ বল কমে সেঞ্চুরিটি করে দ্রুততম সেঞ্চুরির মালিক আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
তবে বিশ্বরেকর্ড গড়তে না পারলেও দেশের হয়ে রেকর্ড গড়েছেন ম্যাক্সওয়েল। দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক তিনি। ২০১৩ সালে ভারতের বিপক্ষে করা জেমস ফকনারের ৫৭ বলে সেঞ্চুরির অস্ট্রেলীয় রেকর্ড এদিন ভেঙে দেন ম্যাক্সওয়েল।