ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাগরকন্যা মৌসুমী হামিদ

Link Copied!

m2বিনোদন ডেস্ক : টিভি নাটক দিয়ে মৌসুমী হামিদের যাত্রা হলেও, তিনি এখন ব্যস্ত বড়পর্দায়। আর এ কারণে একে একে চারটি ছবির কাজ শুরু করেছেন। ইতিমধ্যে দুয়েকটি ছবি মুক্তির প্রহর গুণতে শুরু করেছে। তবে বড়পর্দার ব্যস্ততায়, ভুলে যাননি ছোটপর্দাকে। তাই বেশ কিছুদিন পর আবারো ‘সাগরকন্যা’ নামে নতুন একটি টেলিফিল্মের শুটিং শুরু করেছেন।
টিপু সুলতানের পরিচালনায় ৫ ফেব্রুয়াররি থেকে কুয়াকাটায় শুরু হয়েছে ‘সাগরকন্যা’ নাটকের চিত্রধারণের কাজ। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত, যদিও একদিন আগেই নিজের অংশের শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন মৌসুমী। টেলিফিল্মটিতে মৌসুমীকে দেখা যাবে পিতৃহারা এক নারীর চরিত্রে। যার বাবা পেশায় জেলে ছিলেন। কিন্তু হঠাৎ পিতৃবিয়োগের সঙ্গে সঙ্গেই মৌসুমী ভিন্ন এক পরিবেশের সম্মুখীন হতে শুরু করেন।
নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমবারের মতো এরকম ‘র’ একটি চরিত্রে কাজ করছি। যেহেতু টেলিফিল্মটির প্রেক্ষাপট নারী, সেহেতু যতটুকু সম্ভব নিজেকে মেলে ধরারও চেষ্টা করছি।’
এ টেলিফিল্মটিতে মৌসুমী হামিদের বিপরীতে রয়েছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।