বিনোদন ডেস্ক : বাংলাদেশ স্কাউটসের ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের ইউনিট লিডার মাসুদ রানার মিক্সড অ্যালবামের মোড়ক উন্মোচন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান। সম্প্রতি জাতীয় স্কাউট ভবনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মহসিন, জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), মোঃ শাহ কামাল, জাতীয় কমিশনার (সমাজউন্নয়ন) ও অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ, মোঃ মনিরুল ইসলাম খান জাতীয় উপ কমিশনার (স্পেশালইভেন্ট) এবং সঙ্গীত পরিচালক ওয়াহিদ শাহীনসহ বাংলাদেশ স্কাউটসের উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মোঃ বাদশাহ আলমগীর সহকারি কমিশনার বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার।
মাসুদ রানার প্রথম একক অ্যালবাম ‘একটা কথার’ পর এটাই তার প্রথম মিক্সড অ্যালবাম। এতে তার করা দুটি গান রয়েছে। এর মধ্যে একটি গানের মিউজিক ভিডিও প্রক্শ করা হয়েছে। অন্যদিকে আরেকটি গানের মিউজিক ভিডিওর কাজ চলছে।

