ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোচিং সেন্টারের জন্য হাবিবের গান

Link Copied!

habibবিনোদন ডেস্ক : অডিও অ্যালবাম, সিনেমা, বিজ্ঞাপন এ তিন মাধ্যমেই সফল সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। এবার তিনি গান করলেন একটি কোচিং সেন্টারের জন্য।
‘থিঙ্ক ট্যাঙ্ক’ নামের কোচিং সেন্টারের জন্য করা গানটির শিরোনাম ‘এখনই সময়’। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘এই গানের বিষয়টি আমার অনেক পছন্দ হয়েছে। পরীক্ষার আগের দিন রাতে ছাত্র-ছাত্রীদের অবস্থা কেমন হয় সেটিই এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে এমন ধরণের গান আমার করা হয়নি। তাই আগ্রহের সঙ্গে গানটি করেছি।’
হাবিবের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন নওমি ও প্রীতম হাসান। গানটি প্রসঙ্গে নওমি বলেন, ‘আমি আসলে যে ধরণের গান করি তার থেকে একটু অন্য ধরণের গান এটি। কৃতজ্ঞতা জানাই হাবিব ভাইকে এমন একটি গানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’