ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিডিউল ফাঁসাচ্ছেন ডা: এজাজ

Link Copied!

dr.-azazবিনোদন ডেস্ক : সিডিউল ফাঁসানো শিল্পীদের তালিকায় সম্প্রতি নাম লেখালেন অভিনেতা ডা: এজাজ। তিনি এখন নাকি প্রায়ই বিভিন্ন নির্মাতাদের সিডিউল ফাঁসিয়ে থাকেন। তেমনি ৭ মার্চ তার বিরুদ্ধে সিডিউল ফাঁসানোর অভিযোগ আনলেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এ নির্মাতা জানান, ডা: এজাজ তার ‘কমেডি অ্যাট কলোনি’ নামে নতুন ধারাবাহিকের একটি চরিত্রে অভিনয় করছেন।
৭ মার্চ ডা: এজাজ নাটকটির জন্য একদিনের সিডিউল দেন। কিন্তু দিন শেষে রাত হয়ে গেলেও তিনি শ্যুটিং স্পটে হাজির হননি। নির্মাতা এবং তার সহকারিরা একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। ডা: এজাজ তাদের ফোন ধরছেন না। এসএমএস এর কোনো উত্তর দিচ্ছেন না।
গোলাম সোহরাব দোদুল বলেন, ‘শুধু একদিন নয় এর আগেও তিনি এমন কাজ করেছেন। তখন মেনে নিয়েছিলাম মানুষের সমস্যা থাকতেই পারে। কিন্তু  আজও [৭মার্চ] একই কাজ করলো। আমি খবর নিয়ে জানতে পরেছি  যে তিনি অন্য একজন নির্মাতার শ্যুটিং করছেন। একজন সিনিয়র আর্টিস্ট যদি এমন করে তাহলে নতুনরা কি করবে। তার কাছ থেকে এটা মেনে নিতে পারছি না।’
নির্মাতা আরো জানান যে, তিনি পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন ডা: এজাজের বিরুদ্ধে এবং তিনি তার ক্ষতিপূরণ দাবি করবেন।
এ বিষয়ে কথা বলতে ডা: এজাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকেরও ফোন ধরেননি।