ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারওয়ানবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

Link Copied!

Train
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকালবেলা রেললাইনের ওপর মাছ ও সবজির বাজার বসে। আজ সকালেও অনেক লোক রেললাইনের ওপর বাজার করতে আসেন। এ সময় দুদিক থেকে দুটি ট্রেন আসে। এ সময় তাড়াহুড়া করে সরে যাওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো কয়েকজন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আরো দুজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই মাছ, সবজি বিক্রেতা-ক্রেতা ও পথচারী ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন রাকিব খান, তার চাচা ফজলু খান এবং সৈয়দ হোসেন, মনোয়ারা বেগম, পারুল বেগম ও সালমা বেগম।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসক নিয়াম উদ্দিন ফেরদৌস জানান, আহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে মাথায় আঘাত লাগায় দুই পুরুষ ও দুই নারীর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে জিআরপি থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, একই সময়ে দুটি ট্রেন ওই জায়গা দিয়ে ক্রস করছিল। একটি ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস অন্যটি ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস। এ সময় ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পড়ে থাকা একজন যুবকের লাশ কমলাপুর থানায় নিয়ে আসা হয়েছে। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।