ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাক লাগাতে আসছে লেনোভো এ৭০০০

Link Copied!

lenovoতথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভো নতুন মডেলের ৪জি স্মার্টফোন ছেড়েছে। বাজারে আসা নতুন এই মডেলটি হল ‘এ৭০০০’। এটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এটির স্ক্রিনের মান আগের চেয়ে উন্নত। এটির আকর্ষণীয় ডিজাইন ইতোমধ্যে টেকি প্রজন্মের নজর কেড়েছে।
লেনোভে ‘এ৭০০০’ বডি প্ল্যাস্টিক ও মেটালিক ধাচের তৈরি। ফোনসেটটির ওজন মাত্র ১৪০ গ্রাম। ফোনটির চৌকো আয়তন এটিকে ভিন্নতা দিয়েছে।
‘এ৭০০০’ স্মার্টফোনটি চালিত হয় ‘লেনোভো ভাইভ ইউ’ অপারেটিং সিস্টেম দিয়ে। এটি আদতে অ্যানড্রয়েড ললিপপের কাস্টমাইজড ভার্সন। বাহারি রঙের এনিমেশন এটিকে দেখতে আকর্ষণীয় করেছে।
লেনোভো এ৭০০০-এ রয়েছে ১.৫ গিগাহার্টজ ওক্টা কোর মিডিয়াটেক চিপ। এটির ২ জিবি র‌্যাম ফোনটিকে আরো গতি দিয়েছে।
স্মার্টফোনে গান শুনতে পছন্দ করেন অনেকেই। লেনোভো এ৭০০০ তে রয়েছে ডলবি অ্যাটমস টেকনোলজি। ফলে হোড ফোনে সুরের প্রকৃত ঝংকার পাওয়া যাবে।
দীর্ঘক্ষণ ফোন চালানো জন্য এটিতে রয়েছে ২৯০০ মেগাঅ্যাম্পায়ার ব্যাটারি। যা কিনা ৪জি নেটওয়ার্কে একদিন পর্যন্ত অন রাখা সম্ভব।
এ৭০০০ তে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং এলইডি ফ্লাশ। ছবি তোলার ক্ষেত্রে মাল্টি শুটিং মোড রয়েছে। যা দিয়ে ছবি তোলার পর অনস্ক্রিনেই এডিট করা সম্ভব। পাশাপাশি এক্সপোজার কমিয়ে বাড়িয়ে কম আলো এবং বেশি আলোতেও ছবি তোলা যায়।
যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য ৫ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা রয়েছে। যা দিয়ে সেলফ এবং গ্রুপ পোট্রেট তোলা সম্ভব।
ভারতের বাজারে লেনোভের এই মডেলটি পাওয়া যাচ্ছে।